|
 |
|
| |
|
|
আইএমএফের সাথে পিএসআই চুক্তি
|
বিশ্বব্যাপী আইএমএফ ইমেজ সংকটে ভুগছে: আইএমএফ এর সাথে বাংলাদেশের সকল সম্পর্কের পূণঃবিবেচনা ও স্বচ্ছতা প্রয়োজন |
| |

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০০৭, ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ (EJWG) বর্তমানে বাংলাদেশে সফররত আইএমএফের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের পিএসআই চুক্তি পুনঃবিবেচনার জন্য আহবান করে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। পাশাপাশি তারা আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সকল প্রকার চুক্তির স্বচ্ছতা দাবী করে। বিশ্বব্যাপী আইএমএফের বিশ্বাসযোগ্যতার অভাব এবং এ সম্পর্কীত সংকটের কারণে তারা নিজেদের রক্ষার্থে বাংলাদেশ সরকারের সাথে পিএসআই(পলিসী সাপোর্ট ইন্সট্রোমেন্ট) চুক্তি করতে আগ্রহী। বর্তমানে সংসদ না থাকার সুযোগে তারা এ চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। গ্রুপের পক্ষে জনাব রেজাউল করিম চৌধুরী মূল রচনা উপস্থাপন করেন এবং আমিনুর রসুল, এএইচএম বজলুর রহমান, সাহাদত ইসলাম মিন্টু এবং মোস্তফা কামাল উপস্থিত অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিস্তারিত জানার জন্য দেখুনঃ সংবাদ প্রতিবেদন এবং বাংলায় মূল রচনাপত্র ।
|
| |
| |
| |
| |
| |
|
|
| |
|
|
| |
|